
Xiaomi-র নোট সিরিজের ফোনগুলো বাংলাদেশে খুব জনপ্রিয়। কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 4G ফোনটি অফিশিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। এবার এই সিরিজের আরও একটি বাজেট ফোন কম দামে Redmi Note 14S নামে লঞ্চ করার প্রস্তুতি চলছে।ফোনটির সার্টিফিকেশন সাইটে আপকামিং লিস্টেড থেকে ফোনের নাম ও মডেল সম্পর্কে তথ্য জানা গেছে।
Redmi Note 14S -এর ডিটেইলস
দুবাইয়ের সার্টিফিকেশন সাইটে Redmi Note 14S গত 23-Feb-2025 তারিখে ফোনটি লিস্টেড হয়েছে। ফোনটি 2502FRA65G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।এই সারটিফিকেশনের মাধ্যমে ফোনের নাম Redmi Note 14S লেখা রয়েছে। এখনো ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে সাওমি তাদের নতুন Redmi Note 14S ফোনের উপর কাজ করছে বলে বোঝা যাচ্ছে। তাই শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। তবে বংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে বলা যাচ্ছে না। এবার যেহেতু গ্লোবালি লঞ্চ হবার সাথে সাথেই Redmi Note 14 4G বাংলাদেশের বাজারেও রিলিজ হয়েছে তাই আশা করা যায় লঞ্চ হবার সাথে সাথেই বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে ফোনটা।

Redmi Note 14 4G এর দাম:
- 6GB RAM + 128GB Storage = ৳ 23,999 (অফিশিয়াল)
- 8GB RAM + 256GB Storage = ৳ 26,999 (অফিশিয়াল)
- 8GB RAM + 256GB Storage = ৳ 20,499 (আনঅফিসিয়াল)
Redmi Note 14 4G এর স্পেসিফিকেশন:
- ডিসপ্লে: 6.67″ AMOLED
- প্রসেসর: MediaTek Helio G99-Ultra
- ক্যামেরা: 108MP+2MP+2MP (ট্রিপল ক্যামেরা)
- ফ্রন্ট ক্যামেরা: 20MP
- ব্যাটারি: 33W চার্জিং সহ 5,500mAh

ডিসপ্লে: Redmi Note 14 4G ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1800 নিটস পিক ব্রাইটনেস এবং 960Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi Note 14 4G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Xiaomi HyperOS 1 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99-Ultra অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। বাংলাদেশে Redmi Note 14 4G ফোনটি 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi Note 14 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 1/1.67 ইঞ্চির সেন্সর সাইজ এবং f/1.7 অ্যাপারচারযুক্ত 108 মেগাপিক্সেল Samsung HM6 সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 4G ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

