অপেক্ষার অবসান ! খুব শীঘ্রই আসছে Realme Narzo 80 Pro 🤩

রিয়েলমি তাদের Narzo সিরিজের পরবর্তী সিরিজ Realme Narzo 80 সিরিজ রিলিজ করতে যাচ্ছে। এই সিরিজে Narzo 80, Narzo 80 Pro এবং Narzo 80 ultra মডেল গুলো থাকবে। সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে Narzo 80 Pro-এর লিস্টিং দেখা গেছে, যা খুব শীঘ্রই ফোনটি রিলিজ হওয়ার ইঙ্গিত দেয়।

Realme Narzo 80 Pro এখন BIS সার্টিফায়েড!

Realme-এর একটি ফোন, যার মডেল নম্বর RMX5033, সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই মডেলটি Realme Narzo 80 Pro নামে পরিচিত হবে এবং

খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারে লঞ্চ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে, ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফোনটি বাংলাদেশের আন-অফিসিয়াল মার্কেটে পাওয়া যাবে।

Realme Narzo 80 Pro: স্পেসিফিকেশন এবং প্রত্যাশা

  • ফোনটি Racing Green, Speed Silver এবং Nitro Orange – এই তিনটি রঙে পাওয়া যেতে পারে।
  • এছাড়াও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে: 8GB+128GB, 8GB+256GB এবং 12GB+256GB।
  • ধারণা করা হচ্ছে ফোনটিতে Dimensity 7 সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে। পাশাপাশি IP68/IP69 সার্টিফিকেশন থাকার সম্ভাবনাও রয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য 6000 mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিং-এর জন্য 67W SuperVOOC চার্জার দেওয়া হতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে 50MP মেইন ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা আছে।
  • রিয়েলমির নতুন এই সিরিজের দাম এবং লঞ্চের তারিখ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে, আশা করা যাচ্ছে যে দাম গত বছরের মডেলগুলোর কাছাকাছি রাখা হবে এবং খুব শীঘ্রই এই সিরিজটি বাজারে আসবে। 
  • এই সিরিজ সম্পর্কিত নতুন কোনো খবর পাওয়া গেলে আপনাদের জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top